গণমাধ্যমকর্মীদের অধিকার আদায়ে কাজ করে যাওয়ার অঙ্গীকার জেলা প্রেসক্লাবের

প্রকাশিত January 22, 2023
গণমাধ্যমকর্মীদের অধিকার আদায়ে কাজ করে যাওয়ার অঙ্গীকার জেলা প্রেসক্লাবের

নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের কাছে বিদায়ী কার্যনির্বাহী পরিষদের দায়িত্ব হস্তান্তর ও দুই কার্যনির্বাহী পরিষদের যৌথ সভায় গণমাধ্যমকর্মীদের অধিকার আদায়ে কাজ করে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে।
রবিবার বিকেলে মহানগরীর পূর্বজিন্দাবাজারে সিলেট জেলা প্রেসক্লাব মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
যৌথ সভার শুরুতে বিদায়ী সভাপতি আল আজাদ নবনির্বাচিত সভাপতি হাসিনা বেগম চৌধুরীর হাতে চাবি ও সভাপতির ল্যাপটপ হস্তান্তর করেন।
এরপর বিদায়ী সাধারণ সম্পাদক ছামির মাহমুদ নবনির্বাচিত সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেলের হাতে সাংগঠনিক ফাইলপত্র, সম্পদ তালিকা ও সাধারণ সম্পাদকের ল্যাপটপ হস্তান্তর করেন।
এছাড়া বিদায়ী কোষাধ্যক্ষ মিসবাহ উদ্দীন আহমদ আর্থিক হিসাবের চেক বই ও ব্যাংক স্ট্যাটমেন্ট নবনির্বাচিত কোষাধ্যক্ষ আনন্দ সরকারের কাছে হস্তান্তর করেন।
দায়িত্ব হস্তন্তর পর্ব শেষে সিলেট জেলা প্রেসক্লাবের বিদায়ী সভাপতি, মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক আল আজাদের সভাপতিত্বে ও বিদায়ী সাধারণ সম্পাদক ছামির মাহমুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন নবনির্বাচিত সভাপতি হাসিনা বেগম চৌধুরী, জ্যেষ্ঠ সহসভাপতি মনিরুজ্জামান মনির, সহসভাপতি সাঈদ চৌধুরী টিপু, সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল, বিদায়ী নির্বাহী সদস্য সিসিক কাউন্সিলর রেজওয়ান আহমদ, বিদায়ী নির্বাহী সদস্য আবুল মোহাম্মদ, বিদায়ী সহসাধারণ সম্পাদক সৈয়দ রাসেল, নবনির্বাচিত সহসাধারণ সম্পাদক রবি কিরণ সিংহ (মাইস্নাম রাজেশ), বিদায়ী কোষাধ্যক্ষ মিসবাহ উদ্দীন আহমদ, নবনির্বাচিত কোষাধ্যক্ষ আনন্দ সরকার, নবনির্বাচিত ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মিঠু দাস জয়, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো এনামুল কবীর, পাঠাগার সম্পাদক মো আবু বক্কর, বিদায়ী দপ্তর সম্পাদক এস এম রফিকুল ইসলাম সুজন, নবনির্বাচিত দপ্তর সম্পাদক মো আব্দুল আহাদ, নবনির্বাচিত নির্বাহী সদস্য মো শাহীন আহমদ, মো আনোয়ার হোসেন ও রনজিৎ কুমার সিংহ প্রমুখ।
বক্তারা বলেন, প্রাণের সংগঠন সিলেট জেলা প্রেসক্লাবকে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে আরও এগিয়ে নিতে হবে।
তারা ঘোষণা করেন সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও গণমাধ্যমকর্মীদের অধিকার আদায়ে অতীতের ন্যায় আগামীতেও সিলেট জেলা প্রেসক্লাব নিরলস কাজ করে যাবে। সূত্র সংবাদ বিজ্ঞপ্তি