খালেদা জিয়ার মুক্তির দাবিতে সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

প্রকাশিত June 10, 2018
খালেদা জিয়ার মুক্তির দাবিতে সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

সুনামগঞ্জ প্রতিনিধি : বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে কেন্দ্রীয় কর্মসৃচির অংশ হিসেবে সুনামগঞ্জ জেলা বিএনপি বিক্ষোভ মিছিল করেছে।
রবিবার দুপুরে শহরের পুরাতন বাসস্টেশন এলাকা থেকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুলের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বের হয়ে আলফাত উদ্দিন স্কয়ারে যেতে চাইলে কামারখাল সেতুর সামনে পুলিশ বাধা দেয়।
পরে সেখানেই নেতাকর্মীরা সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন। এসময় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ সভাপতি আকবর আলী, রেজাউল হক, আনিসুল হক, আনছার উদ্দিন ও গৌরারং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফুল মিয়া।
বক্তারা বলেন, আওয়ামী লীগ খালেদা জিয়াকে জেলে রেখে আবারো ক্ষমতায় যাওয়া পায়তারা করছে।