খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিয়ে উন্নত চিকিৎসা নিশ্চিতের দাবি সিলেট বিএনপির

প্রকাশিত August 18, 2023
খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিয়ে উন্নত চিকিৎসা নিশ্চিতের দাবি সিলেট বিএনপির

সিলেট জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ বলেছেন, ‘বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সফল ও নির্যাতিত নেত্রী বেগম খালেদা জিয়া। তিনি স্বৈরাচার বিরোধী আন্দোলন করে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন। এখন এই বৃদ্ধ বয়সে এসে সরকারের ষড়যন্ত্রমূলক মামলায় ফরমায়েশী রায়ে তিনি গৃহান্তরীণ রয়েছেন। বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হলেও সুচিকিৎসা পাচ্ছেননা। সরকার তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে দিচ্ছেনা। শুধুমাত্র বেগম খালেদা জিয়াই নন, দেশের সাধারণ মানুষও নির্যাতিত। দেশবাসী নিজেদের ভোটাধিকার, বাকস্বাধীনতা ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত। এমন পরিস্থিতিতে এই সরকারের পতন নিশ্চিত করে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা না হলে দেশ এই সংকট থেকে মুক্ত হবেনা। তাই অবিলম্বে বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিয়ে তার উন্নত ও সুচিকিৎসা নিশ্চিত করতে হবে।’
বৃহস্পতিবার, ১৭ আগস্ট দুপুর সাড়ে ১২টার দিকে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অবিলম্বে মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে সিলেট জেলা ও মহানগর বিএনপির লিফলেট বিতরণপূর্ব কোর্ট পয়েন্টে আয়োজিত সংক্ষিপ্ত সভায় বক্তারা এ কথা বলেন।
নেতৃবৃন্দ পরে কোর্ট পয়েন্ট থেকে শুরু করে বিভিন্ন পয়েন্টে লিফলেট বিতরণ করেন।
কর্মসূচিতে অংশ নেন, বিএনপির মহানগর সভাপতি নাসিম হোসাইন, জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, মহানগর সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, অ্যাডভোকেট আশিক উদ্দিন আশুক, মামুনুর রশিদ মামুন, ইকবাল বাহার চৌধুরী, রেজাউল হাসান কয়েস লোদী, নজিবুর রহমান নজিব, সৈয়দ মঈনুদ্দিন সুহেল, অ্যাডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, তাজরুল ইসলাম তাজুল, আনোয়ার হোসেন মানিক, সৈয়দ সাফেক মাহবুব, অ্যাডভোকেট আবু তাহের, অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, কোহিনুর আহমদ, আব্দুল আহাদ খান জামাল, মুর্শেদ আহমদ মুকুল, শামীম মজুমদার, অ্যাডভোকেট সাঈদ আহমদ, মাহবুবুল হক চৌধুরী, শাকিল মোর্শেদ প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি