খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিতে সুনামগঞ্জে মিছিল সমাবেশ

প্রকাশিত October 9, 2023
খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিতে সুনামগঞ্জে মিছিল সমাবেশ

বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ : বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য দ্রুত বিদেশে প্রেরণের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার, ৯ অক্টোবর সকাল ১১টায় সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় বিএনপি কার্যালয়ের সামনে থেকে বৃষ্টি উপেক্ষা করে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কামারখাল সেতুর কাছে যাওয়া পর পুলিশ বাধা দেয়। তাই সেখানেই সমাবেশ করা হয়।
সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন দলের জেলা সহসভাপতি মো আব্দুল মোতালেব, নাদির আহমদ, সেলিম উদ্দিন আহমদ, আবুল মনসুর মোহাম্মদ শওকত, যুগ্মসাধারণ সম্পাদক নূর হোসেন, অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহিন ও সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম কামরুল।
সভাপতির বক্তব্যে কলিম উদ্দিন মিলন বলেন, অসুস্থ বেগম খালেদা জিয়াকে সরকার মিথ্যা মামলা দিয়ে অন্যায়ভাবে কারাগারে আটকে রেখেছে।
অন্যান্য বক্তা অবিলম্বে বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো ও নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের নিকট ক্ষমতা হস্তান্তরের দাবি জানান।