খাদিমনগর চা বাগান থেকে পরিত্যক্ত চায়না রাইফেল উদ্ধার করলো এসআরবি

প্রকাশিত September 29, 2026
খাদিমনগর চা বাগান থেকে পরিত্যক্ত চায়না রাইফেল উদ্ধার করলো এসআরবি

নিজস্ব প্রতিবেদক : স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি, সিপিএসসি, সিলেটের একটি আভিযানিক দল ২৮ সেপ্টেম্বর রাত আনুমানিক সাড়ে ১০টায় সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের লালিছড়া চা-বাগানের ভেতরে বিশেষ অভিযান চালিয়ে পরিচালনা করে।
অভিযানকালে চা-বাগানের ভেতরে যাতায়াতের কাঁচা রাস্তার পূর্ব পাশে একটি ছোট ঝরনার পানির মধ্যে পরিত্যক্ত অবস্থায় কাঠের বাটবিহীন ৭.৬২ মিলিমিটার ক্যালিবারের (টাইপ-১৯৫৬ মডেলের মেড ইন চায়না লেখা) ১টি রাইফেল উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্রটির ধরন, নির্মাণ ও দৃশ্যমান বৈশিষ্ট পর্যালোচনায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, এটি ২০২৪ সালের ৫ আগস্ট কোনো থানা থেকে লুন্ঠিত অস্ত্রের একটি হতে পারে।
এ ঘটনায় অস্ত্রটির উৎস ও সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্তকরণে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।