খাদিজার উপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার জেলা বিএনপির মানববন্ধন

প্রকাশিত October 10, 2016
খাদিজার উপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার জেলা বিএনপির মানববন্ধন

সিলেট এমসি কলেজ ক্যাম্পাসে সিলেট সরকারি মহিলা কলেজের মেধাবী ছাত্রী খাদিজা বেগম নার্গিসের উপর ছাত্রলীগ সন্ত্রাসী বদরুল আলমের হামলার প্রতিবাদে ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করবে সিলেট জেলা বিএনপি। বৃহস্পতিবার দুপুর ১২টায় মহানগরীর কোর্ট পয়েন্টে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
এক বিবৃতিতে জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম ও সাধারণ সম্পাদক আলী আহমদ বৃহস্পতিবারের কর্মসূচি সফলের জন্য বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।