সিলেটে ঘর নির্মাণ ও মেরামতে প্রধানমন্ত্রীর ৫ কোটি টাকা বিতরণ শুরু

প্রকাশিত July 5, 2022
সিলেটে ঘর নির্মাণ ও মেরামতে প্রধানমন্ত্রীর ৫ কোটি টাকা বিতরণ শুরু

নিজস্ব প্রতিবেদক : সর্বনাশা বন্যায় সম্পূর্ণ বা অংশিক ক্ষতিগ্রস্ত ঘর নির্মাণ ও মেরামতের জন্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ৫ কোটি টাকা বিতরণ শুরু হয়েছে।
‘প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল’ হতে প্রাপ্ত প্রথম পর্যায়ের এই বরাদ্দ থেকে প্রতি পরিবার পাবে ১০ হাজার টাকা। অর্থাৎ আপাতত নতুন করে ঘর বানাতে বা মেরামত করতে অসমর্থ ৫ হাজার পরিবার মাথা গোঁজার ঠাঁই পাচ্ছে। ক্রমান্বয়ে ক্ষতিগ্রন্ত প্রায় ৪০ হাজার পরিবারকেই সরকার এ আর্থিক সহায়তা দেবে বলে জেলা প্রশাসক মো মজিবর রহমান জানিয়েছেন। সংশ্লিষ্টদের হাতে টাকা পৌঁছে দেওয়া হচ্ছে।
জেলা প্রশাসক মঙ্গলবার দুপুরে সিলেট সদর উপজেলার দলদলি চা বাগানের শ্রী শ্রী জগন্নাথ মন্দির এলাকায় ক্ষতিগ্রস্ত ঘর মেরামতের জন্য ক্ষতিগ্রস্ত ৯ জনের হাতে নগদ মোট ৯০ হাজার টাকা তুলে দেন।