কোম্পানীগঞ্জ থানা পুলিশের অভিযানে সাদাপাথর বোঝাই ১০টি ট্রলি আটক || গ্রেফতার নেই

প্রকাশিত September 28, 2024
কোম্পানীগঞ্জ থানা পুলিশের অভিযানে সাদাপাথর বোঝাই ১০টি ট্রলি আটক || গ্রেফতার নেই

নিজস্ব প্রতিবেদক : সিলেটের কোম্পানীগঞ্জ থানা পুলিশ সাদাপাথর বোঝাই ১০টি ট্রলি আটক করেছে।
শুক্রবার, ২৭ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত কোম্পানীগঞ্জ থানা পুলিশের একটি আভিযানিক দল উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের দয়ারবাজার এলাকায় সাদাপাথর চুরি রোধে অভিযান পরিচালনা করে।
এসময় সাদাপাথর ভর্তি এসব ট্রলি আটক করা হয়। তবে কাউকে আটক করা যায়নি। এ ঘটনায় জড়িতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যায়।
জব্দকৃত আনুমানিক ২৫০ ঘনফুট সাদাপাথরের মূল্য প্রায় ৩০ হাজার টাকা। আর আটক ১০টি ট্রলির মূল্য কমবেশি ১০ লাখ টাকা বলে পুলিশ জানিয়েছে।
এ ব্যাপারে ২০/২২ জনকে অজ্ঞাতনামা আসামি করে কোম্পানীগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।