কৃষি প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের সমস্যা মোকাবেলা করতে হবে

প্রকাশিত March 3, 2024
কৃষি প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের সমস্যা মোকাবেলা করতে হবে

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়-সিকৃবির উপাচার্য প্রফেসর ডা মো জামাল উদ্দিন ভূঞা বলেছেন, নতুন নতুন কৃষি প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের সমস্যা মোকাবেলা করতে হবে।
তিনি আরও বলেছেন, সিলেট তথা বাংলাদেশের কৃষি উন্নয়নে সিকৃবির গবেষকদেরকে গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে ।
রবিবার, ৩ মার্চ (১৮ ফাল্গুন) সিকৃবির বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা ২০২৪-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
সিকৃবি রিসার্চ সিস্টেম-সাউরেস ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েসেন্স অনুষদের সম্মেলন কক্ষে এই কর্মশালার আয়োজন করে।
এতে সভাপতিত্ব করেন সাউরেস পরিচালক প্রফেসর ড মোহাম্মদ ছফি উল্লাহ ভূঁইয়া। সহযোগী পরিচালক ড মুহাম্মদ মাহমুদুল ইসলামের সঞ্চালনায় বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন ডেয়রি বিজ্ঞান বিভাগের প্রফেসর ফেরদাউস মো আলতাফ হোসেন।
কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।
দিনব্যাপী কর্মশালায় ৩টি অধিবেশনে চলতি অর্থবছরে সমাপ্ত ৭২টি বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করা হয়। সংবাদদাতা