নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগরীর জল্লারপাড় এলাকায় কিশোর আরমান হোসেন হত্যার প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন করেছেন।
সোমবার বিকেলে এলাকাবাসীর উদ্যোগে জল্লাড়পাড় পয়েন্টে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা আরমান হোসেন হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রকৃত খুনিদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে নিহত আরমান হোসেনের পিতা আবুল কালাম আজাদ, মাতা স্বপ্না বেগম এবং আত্মীয়স্বজনরাও উপস্থিত ছিলেন।
আরমান হোসেনের পিতা তার সন্তান হত্যার বিচার চান। সবাইকে তাদের পরিবারের পাশে থাকার জন্যও অনুরোধ জানান।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, যুবনেতা গৌরাঙ্গ চন্দ, আহবাব মিয়া, সজল দাস অনিক, জাকারিয়া আহমেদ, জায়েদ আহমেদ, নজরুল ইসলাম, নূরউদ্দিন আহমেদ, রুবেল আহমেদ, বাপ্পা চন্দ, জুবেল আহমেদ জিসান, সোহেল আহমেদ, মিথুন রায়, সৈয়দ আরিফ, অমিত দাশ, শিবু দাস, বোরহান, তারিফ আহমেদ, বাপ্পা চন্দ প্রমুখ।
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর মধ্যরাতে জল্লারপাড় ওয়াকওয়েতে জামতলার বাসিন্দা আবুল কালাম আজাদের বড় ছেলে আরমান হোসেনকে হত্যা করা হয়।