নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ কারাগারে জাতীয় চার নেতা হত্যার মতো নিষ্ঠুরতাকে ইতিহাসের আরেকটি কালো অধ্যায় বলে আখ্যায়িত করেছেন।
বৃহস্পতিবার, ৩ নভেম্বর বাদ জোহর জেল হত্যা দিবস উপলক্ষে হযরত শাহজালাল (র) মাজার মসজিদে দোয়া মাহফিল ও শিরনি বিতরণের আগে নেতৃবৃন্দ বক্তব্য রাখছিলেন।
তারা বলেন, ১৯৭৫ সালের পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার ধারাবাহিকতায় আড়াই মাসের মাথায় জাতীয় নেতা মুক্তিযুদ্ধ পরিচালনাকারী বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, অর্থমন্ত্রী ক্যাপ্টেন এম মনসুর আলী ও স্বরাষ্ট্রমন্ত্রী এ এইচ এম কামরুজ্জামানকে হত্যা করা হয়।
বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো নাসির উদ্দিন খান।
এর আগে জেলা পরিষদ প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
জেলহত্যা দিবসের কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আশফাক আহমদ, অ্যাডভোকেট শাহ ফরিদ আহমদ, অ্যাডভোকেট মোহাম্মদ নিজাম উদ্দিন, অ্যাডভোকেট শাহ মো মোসাহিদ আলী, যুগ্মসাধারণ সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, মোহাম্মদ আলী দুলাল, কবীর উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমান, সাইফুল আলম রুহেল, অ্যাডভোকেট রনজিত সরকার, আইন সম্পাদক অ্যাডভোকেট আজমল আলী, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফারুক আহমদ, কোষাধ্যক্ষ শমসের জামাল, তথ্য ও গবেষণা সম্পাদক মো মবশ্বির আলী, ধর্ম বিষয়ক সম্পাদক রইছ আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ছালেহ আহমদ হীরা, মহিলা বিষয়ক সম্পাদক বেগম সামসুন্নাহার মিনু, যুব ও ক্রীড়া সম্পাদক এমাদ উদ্দিন মানিক, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক বুরহান উদ্দিন আহমদ, সাংস্কৃতিক সম্পাদক শামসুল আলম সেলিম, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা মোহাম্মদ সাকির আহমদ (শাহীন), উপদফতর সম্পাদক মো মজির উদ্দিন, উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক মতিউর রহমান, উপদেষ্টা অ্যাডভোকেট খোকন কুমার দত্ত, সদস্য মো নিজাম উদ্দিন, সৈয়দ মিসবাহ উদ্দিন, অ্যাডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, মুক্তিযোদ্ধা সাইফুল আলম, আবু হেনা মো ফিরোজ আলী, আমাতোজ জোহরা রওশন জেবিন, মো জাকির হোসেন, অ্যাডভোকেট ফখরুল ইসলাম, অ্যাডভোকেট মনসুর রশীদ, সদর উপজেলা সাধারণ সম্পাদক হিরন মিয়া, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামীম রশিদ চৌধুরী, কৃষক লীগের সভাপতি শাহ মোহাম্মদ নিজাম উদ্দিন, মহিলা লীগের সভাপতি অ্যাডভোকেট সালমা সুলতানা, সাধারণ সম্পাদক হেলেন আহমেদ, যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি, সাধারণ সম্পাদক শামীম আহমদ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসর আজিজ, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন কয়েছ, তাঁতী লীগের সভাপতি আলমগীর হোসেন, মৎস্যজীবী লীগের সভাপতি নবী হোসেন, সাধারণ সম্পাদক মৃদুল কান্তি দাস প্রমুখ।–সংবাদ বিজ্ঞপ্তি