কানাইঘাটে এইচবি হোপ ফাউন্ডেশন ইউকের বহুমুখী মানবিক কর্মসূচি

প্রকাশিত April 1, 2026
কানাইঘাটে এইচবি হোপ ফাউন্ডেশন ইউকের বহুমুখী মানবিক কর্মসূচি

সিলেটের কানাইঘাট উপজেলার দক্ষিণ বানিগ্রাম ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে এইচবি হোপ ফাউন্ডেশন ইউকের উদ্যোগে বহুমুখী মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ এপ্রিল/১৮ চৈত্র) দুপুর ১২টায় স্থানীয় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে বিভিন্ন কার্যক্রম উদ্বোধন ও বাস্তবায়ন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিল হাসান মেহেদী। বিশেষ অতিথি ছিলেন গাছবাড়ী জামিউল কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা তাহির উদ্দিন।
পরে খাদ্যসামগ্রী বিতরণ, নলকূপ স্থাপন প্রকল্পের উদ্বোধন, একাধিক এতিম মাদরাসায় আর্থিক সহায়তা প্রদান ও শয্যাশায়ী দুস্থ রোগীদের মাঝে আর্থিক সহায়তা বিতরণ করা হয়।
এছাড়াও অসহায় মানুষের বাসস্থান সংস্কার ও পুনর্বাসন কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন বানিগ্রামের বিশিষ্ট সমাজসেবক, এইচবি হোপ ফাউন্ডেশন ইউকের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ জাকারিয়া এবং সদস্য মোহাম্মদ কিবরিয়া ও সদস্য মোহাম্মদ ইয়াহইয়া।
আয়োজকরা জানান, এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে। সংবাদ বিজ্ঞপ্তি