সুনামগঞ্জ প্রতিনিধি : ‘করোনা’ সংক্রমণ ঠেকাতে সুনামগঞ্জ জেলায় অনির্দিষ্টকালের জন্যে লকডাউন ঘোষণা করা হয়েছে।
রবিবার বিকেল ৫টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক সভায় জেলা প্রশাসক লকডাউনের ঘোষণা দেন।
সভায় উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডা শামস উদ্দিন, পুলিশ সুপার মিজানুর রহমান ও পৌর মেয়র নাদের বখত।
জেলা প্রশাসক বলেন, সুনামগঞ্জে একজন করোনা আক্রান্ত পাওয়া গেছে।
তিনি জানান, পরিসেবা ও কৃষিপণ্য পরিবহণ এবং কৃষিকাজে নিয়োজিত অন্যান্য সেবা, খাদ্যদ্রব্য সংগ্রহ ও সরবরাহ ইত্যাদি লকডাউনের আওতামুক্ত থাকবে।