করোনা আক্রান্ত আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যানের শারীরিক অবস্থার উন্নতি

প্রকাশিত September 29, 2020
করোনা আক্রান্ত আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যানের শারীরিক অবস্থার উন্নতি

আজমিরীগঞ্জ প্রতিনিধি : করোনায় আক্রান্ত হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো মর্ত্তুজা হাসানের শারারিক অবস্থার আরো উন্নতি হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে তাকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশন সেন্টার থেকে ভিআইপি কেবিনে নেওয়া হয়।
মো মর্ত্তুজা হাসান তার সুস্থতার জন্যে আজমিরীগঞ্জ উপজেলাবাসীসহ সকলের কাছে দোয়া ও আশির্বাদ কামনা করেছেন।
মো মর্ত্তুজা হাসানের ভাতিজা পলাশ হাসান জানান, নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হলে উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রথমে হবিগঞ্জ সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। পরে সেখান থেকে তাকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে স্থানান্তর করা হয়।