করোনায় সিলেটে আরও একজনের মৃত্যু || আড়াই বছরে জেলায় মৃতের সংখ্যা ১০৬৪

প্রকাশিত October 19, 2022
করোনায় সিলেটে আরও একজনের মৃত্যু || আড়াই বছরে জেলায় মৃতের সংখ্যা ১০৬৪

নিজস্ব প্রতিবেদক : সিলেটে করোনায় আরও একজন মারা গেছেন। এ নিয়ে গত আড়াই বছরে জেলায় এই ভয়ঙ্কর মহামারিতে ১ হাজার ৬৪ জনের মৃত্যু হলো।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে জানা যায়, বুধবার সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় জেলায় ১০৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে একজনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এছাড়া একজনের মৃত্যু হয়।
একই সময়ে সুনামগঞ্জে ১১ জনের ও মৌলভীবাজারে ১৫ জনের নমুনা পরীক্ষা করা হয়; কিন্তু কোন জেলায়ই কারও করোনা শনাক্ত হয়নি। পুরো বিভাগে শনাক্তের হার শূন্য দশমিক ৭৬ শতাংশ।
অন্যদিকে সিলেট জেলায় ৭ জন ও সুনামগঞ্জ জেলায় ৩ জন সুস্থ হয়েছেন।