সিলেট সিটি করপোরেশন করোনায় ক্ষতিগ্রস্ত শিল্পী ও কলাকুশলীদের নগদ অর্থ সহায়তা দিয়েছে।
বুধবার দুপুরে নগর ভবনে সরকারের সাধারণ ত্রাণের আওতায় এই আর্থিক সহায়তা সুবিধাভোগীদের হাতে দেন, সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। সিলেটের ১০০ জন শিল্পী ও কলাকুশলী নগদ দুই হাজার টাকা করে এই সহায়তা পেয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা যুগ্ম সচিব বিধায়ক রায় চৌধুরী, নির্বাহী প্রকৌশলী রুহুল আলম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ চৌধুরী ও সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত।