নিজস্ব প্রতিবেদক : ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েসন-ইমজা সিলেট করোনার বিরুদ্ধে চলমান যুদ্ধে সম্মুখযোদ্ধাদের সম্মাননা জানিয়েছে।
রবিবার বিকেলে ইমজার সম্মেলন কক্ষে আয়োজিত সুধী সমাবেশে চিকিৎসক, সেবক-সেবিকা, সম্মিলিত নাট্য পরিষদ, জেলা পুলিশ, মহানগর পুলিশ, র্যাব-৯ ও জেলা প্রশাসনের প্রতিনিধির হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
ইমজার সভাপতি মাহবুবুর রহমান রিপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সজল ছত্রীর সঞ্চালনায় সুধী সমাবেশে প্রধান অতিথি ছিলেন, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন. ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মীর মাহবুবুর রহমান, পুলিশ সুপার মো ফরিদ উদ্দিন, মহানগর পুলিশের উপ কমিশনার তোফায়েল আহমেদ, জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা হিমাংশু লাল রায়, জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, জ্যেষ্ঠ সাংবাদিক ইকবাল সিদ্দিকি, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহিদুল ইসলাম শাহীন, সুজন সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমেদ মিশু, আটাবের সাবেক সভাপতি আব্দুল জব্বার জলিল, বাপা সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম, সিলেট উইমেন চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি স্বর্ণলতা রায়, এনজিও সীমান্তিকের নির্বাহী পরিচালত শামীম আহমদ, ফটো জার্নালিস্ট এসোসিয়েসনের সভাপতি মামুন হোসেন ও বাংলাদেশ নার্সেস এসোসিয়েসন সিওমেক শাখার সভাপতি শামীমা নাসরিন।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জ্যেষ্ঠ সাংবাদিক ইকরামুল কবির, আব্দুর রশিদ রেনু, অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান, মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার বি এম আশরাফুল্লাহ তাহের, সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত, র্যাবের এএসপি ওবাইন, বাংলাদেশ কম্পিউটার সভাপতি এনামুল কুদ্দুস চৌধুরী, জেলা প্রেসক্লাবের সহ সভাপতি এস সুটন সিংহ, দৈনিক সংবাদের বিশেষ প্রতিনিধি আকাশ চৌধুরী, দৈনিক জৈন্তাবার্তার সম্পাদক ফারুক আহমেদ, সিলেট ভয়েসের প্রকাশক সেলিনা চৌধুরী, ইমজার সাবেক সভাপতি কামকামুর রাজ্জাক রুনু, মঈনুল হক বুলবুল, বাপ্পা ঘোষ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মঈন উদ্দিন মনজু, লিটন চৌধুরী, আনিস রহমান, আব্দুল আলিম শাহ, দেবাশীষ দেবু, টিসিজেএর সভাপতি দ্বিগেন সিংহ, সাধারণ সম্পাদক ইকবাল মুন্সি, ফটো জার্নালিস্ট এসোসিয়েসনের সাবেক সভাপতি শেখ আশরাফুল আলম নাসির, নার্সেস এসোসিয়েসন ওসমানী মেডিকেল কলেজ শাখার সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক, সিলেট জেলা প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক সৈয়দ রাসেল, ব্রতচারী বিমান তালুকদার ও সমাজকর্মী নিগাত সাদিয়া।
সুধী সমাবেশের শেষপর্বে সদ্য সমাপ্ত মাহা-ইমজা মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের ডিসিপ্লিনারি কমিটির তিন সদস্য ক্রীড়া সংগঠক মাসুক আহমদ, সিলেট আম্পায়ার্স এসোসিয়েসনের সভাপতি বদরুদ্দোজা বদর ও সিরাজ উদ্দিনের হাতে বিশেষ শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়। এই টুর্নামেন্টে নজরকাড়া নৈপুন্য দেখানো টুর্নামেন্টের বয়োজ্যেষ্ঠ খেলোয়াড় সিটি কাউন্সিলর রেজওয়ান আহমদের হাতে তুলে দেওয়া হয় বিশেষ শুভেচ্ছা স্মারক। এছাড়া সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ মিশু ও সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, চিকিৎকবৃন্দের পক্ষে ওসমানী মেড্যিাকল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা হিমাংশু লাল রায়, সেবক-সেবিকাদের পক্ষে নার্সেস এসোসিয়েসন সিওমেক শাখার সভাপতি শামীমা নাসরিন ও সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক, র্যাব-৯ এর পক্ষে এএসপি ওবাইন, জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার মো ফরিদ উদ্দিন, মহানগর পুলিশের পক্ষে অতিরিক্ত উপ কমিশনার বি এম আশরাফ উল্লাহ তাহের এবং জেলা প্রশাসনের পক্ষে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মীর মাহবুবুর রহমান ইমজার বিশেষ সম্মাননা স্মারক গ্রহণ করেন।