নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে সেবার মান বৃদ্ধিতে সবধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
বৃহস্পতিবার, ১৬ নভেম্বর সকাল ১০টায় হাসপাতাল পরিদর্শনকালে তিনি এ আশ্বাস দেন।
মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের স্বাস্থ্যসেবা পর্যবেক্ষণ করেন এবং সেবার মানোন্নয়নের ব্যাপারে সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ করেন।
তিনি হাসপাতালে পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের তাগিদ দেন। সেই সঙ্গে পরিচ্ছন্নতাকর্মীর সংখ্যা বাড়াতে সিসিকের পক্ষ থেকে লোক দেওয়ার ঘোষণা দেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূঁইয়া, ওসমানী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক শিশির রঞ্জন চক্রবর্ত্তী, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, হাসপাতালের উপপরিচালক ডা সৌমিত্র চক্ৰবৰ্ত্তী, সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা জাহিদুল ইসলাম, হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা আবুল কালাম আজাদ, সিসিকের পরিছন্নতা কর্মকর্তা মো হানিফুর রহমান, হাসপাতালের সিনিয়র স্টোর অফিসার ডা জলিল কায়সার খোকন, ওসমানী মেডিক্যাল কলেজ ছাত্রলীগ সভাপতি ডা সাইফুল ইসলাম, বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক, পিএ টু পরিচালক মোহাম্মদ রুহুল আমিন, বাংলাদেশ সরকারি কর্মচারী সমিতির সভাপতি আবুল খয়ের চৌধুরী, মো আব্দুল জব্বার, রওশন হাবীব, জীবন রায় দীপ ও সোহেল রানা।