ওসমানী বিমানবন্দরের উন্নয়ন কাজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত October 1, 2020
ওসমানী বিমানবন্দরের উন্নয়ন কাজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে বিশ্বমানে উন্নত করার কাজ শুরু হলো।
বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে নতুন টার্মিনাল ভবনের নির্মাণকাজ উদ্বোধন করে সিলেটবাসীর আরেকটি প্রত্যাশা পূরণ নিশ্চিত করলেন।
বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী ও সচিব মো. মহিবুল হক।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী জানান, ৪ অক্টোবর থেকে সিলেট-লন্ডন সরাসরি ফ্লাইট শুরু হবে।
অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনও উপস্থিত ছিলেন।

ছবি ফেসবুক থেকে।