ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রীসেবা ও আমদানি রপ্তানি সম্পর্কিত মতবিনিময় সভা

প্রকাশিত October 14, 2024
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রীসেবা ও আমদানি রপ্তানি সম্পর্কিত মতবিনিময় সভা

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রীসেবা ও আমদানি রপ্তানি সম্পর্কিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (১৪ অক্টোবর/২৯ আশ্বিন) বিকেল সাড়ে ৩টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সভাকক্ষে
এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (শুল্ক নীতি ও আইসিটি) হোসেন আহমদ।
মতবিনিময় সভায় কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেটের কমিশনার মো এনামুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মো হাফিজ আহমেদ, দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভারপ্রাপ্ত সভাপতি মুজিবুর রহমান মিন্টু ও বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সিলেট স্টেশন ম্যানেজার শাকিল আহমেদ।
সভায় আরো উপস্থিত ছিলেন, সিলেট চেম্বারের পরিচালক ওয়াহিদুজ্জামান চৌধুরী রাজিব, মো আব্দুস সামাদ, ফাহিম আহমদ চৌধুরী, কাজী মো মোস্তাফিজুর রহমান এবং প্রাক্তন জ্যেষ্ঠ সহসভাপতি হিজকিল গুলজার, প্রাক্তন পরিচালক মো বশিরুল হক ও আলীমুল এহছান চৌধুরী।
এছাড়াও সিলেটের বিভিন্ন ট্রেডবডি, অ্যাসোসিয়েশন, আমদানি ও রপ্তানিকারক, সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েসনের প্রতিনিধি এবং কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেটের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি