ওসমানীনগরে কিশোর খেলোয়াড়দের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ

প্রকাশিত February 28, 2019
ওসমানীনগরে কিশোর খেলোয়াড়দের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ

সিলেটে শেখ রাসেল ক্রীড়া চক্রের পক্ষ থেকে ২শ কিশোর খেলোয়াড়ের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার বিকেলে ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নে এই শিশু-কিশোরদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজলু চৌধুরী, সমাজসেবী মঞ্জুর আহমদ, মুক্তিযোদ্ধা আব্দুল শহীদ, প্রবাসী মুন্না চৌধুরী ও মুরব্বি আব্দুল হান্নান।