ওসমানীনগরে এনাম ব্রিকস ফিল্ড থেকে ১১ শ্রমিক উদ্ধার : আটক ২ জন

প্রকাশিত January 22, 2019
ওসমানীনগরে এনাম ব্রিকস ফিল্ড থেকে ১১ শ্রমিক উদ্ধার : আটক ২ জন

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব ৯ সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর এলাকার এনাম পীরের হক ব্রিকস ফিল্ডে আটকে রাখা ১১ শ্রমিককে উদ্ধার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১১টার দিকে র‌্যাব ৯ সিপিসি-১, সিলেট ক্যাম্পের একটি আভিযানিক দল সিনিয়র এএসপি পিযুষ চন্দ্র দাসের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে আটক শ্রমিকদের উদ্ধার ছাড়াও আরজু মিয়া ও জয়নাল মিয়া নামের ২ জনক আটক করা হয়।
র‌্যাব ৯ জানিয়েছে, এই ১১ শ্রমিক ৩ মাস ধরে এনাম ব্রিকস ফিল্ডে কাজ করছিল; কিন্তু ব্রিকস ফিল্ডের মালিক তাদের বেতন পরিশোধ না করে তাদেরকে একটি কক্ষে আটকে রেখে অত্যাচার-নির্যাতন চালায় এবং ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে