ঐতিহাসিক সাতই মার্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন মহানগর আওয়ামী লীগের

প্রকাশিত March 7, 2024
ঐতিহাসিক সাতই মার্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন মহানগর আওয়ামী লীগের

ঐতিহাসিক সাতই মার্চ সকালে সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো জাকির হোসেনের নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে দলীয় নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন।
মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে ৭, ১০, ১৯, ২১ ও ২৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষ থেকে আলাদা আলাদাভাবে ওয়ার্ড নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, বিজিত চৌধুরী, যুগ্মসাধারণ সম্পাদক বিধান কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক ডা আরমান আহমদ শিপলু, ধর্ম বিষয়ক সম্পাদক নজমুল ইসলাম এহিয়া, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আজাহার উদ্দিন জাহাঙ্গীর, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোহাম্মদ জুবের খান, শ্রম সম্পাদক আজিজুল হক মঞ্জু, সাংস্কৃতিক সম্পাদক রজত কান্তি গুপ্ত, উপদপ্তর সম্পাদক অমিতাভ চক্রবর্ত্তী রনি, সহপ্রচার সম্পাদক সোয়েব আহমদ প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি