শাল্লা প্রতিনিধি : সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড জয়া সেনগুপ্তা বলেছেন, আওয়ামী লীগ সরকার অন্যায়-জুলুম সহ্য করেনা। এই সরকার মুক্তিযুদ্ধের চেতনার সরকার, এই সরকার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলমানের সরকার। এই সরকার উন্নয়নের সরকার। তাই অন্যায়ের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াতে হবে।
শনিবার, ১৫ জুলাই সকালে শাল্লা উপজেলার নয়াগাঁও গ্রামের দুটি পাড়ায় পৃথক সভায় ও বিকেলে শাল্লা ইউনিয়নের সাতপাড়া বাজারে জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।
এছাড়া ড জয়া সেনগুপ্তা শাল্লা উপজেলা সদরে আওয়ামী লীগ কার্যালয়ে কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।
মতবিনিময় সভা ও সাতপাড়া বাজারে জন সমাবেশের সভাপতিত্ব করেন শাল্লা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অলিউল হক। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক, হবিবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুবল চন্দ্র দাস, দিরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক প্রদীপ রায়, সাংগঠনিক সম্পাদক অভিরাম তালুকদার, হবিবপুর ইউপি সদস্য বিশ্বরূপ দাস, সুধীর চন্দ্র দাস ও বীর মুক্তিযোদ্ধা জগৎ চন্দ্র দাস।
তিনি দুপুরে উপজেলা গণমিলনায়তনে ঐচ্ছিক তহবিলের নগদ অর্থও বিতরণ করেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তালেবের সভাপতিত্বে ও বাহাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টু ও উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নওশের মনিরের যৌথ সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুস ছাত্তার মিয়া প্রমুখ।