বাংলাদেশ এনজিওস ফর নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন (বিএনএনআরসি) ও তথ্য কমিশনের যৌথ উদ্যোগে বৃহম্পতিবার তথ্য কমিশনের সম্মেলন কক্ষে সুইজারল্যান্ড দূতাবাসের সহযোগিতায় কানেকটিং এন্ড এমপাওয়ারিং জাস্ট, ইনক্লুসিভ এবং পিসফুল সোসাইটি প্রকল্পের আওতায় একটি আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে আলোচনার বিষয় ছিলো, এসডিজি ১৬.১০.২ বাস্তবায়ন, বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় এবং ন্যাশনাল ভলান্টারি ন্যাশনাল রিভিউ ও এসডিজি অগ্রগতি প্রতিবেদনে এই কার্যক্রমকে কিভাবে আরো দৃশ্যমান করা।
কাউকে পিছনে না ফেলে রাখার প্রতিশ্রুতি পূরণ করতে বাংলাদেশ এসডিজি অগ্রগতি প্রতিবেদন ২০২০ প্রস্তুত করে এ লক্ষ্যে পৌঁছতে আরও কত প্রচেষ্টার প্রয়োজন তা তুলে ধরেছে। এজেন্ডা ২০৩০ বাস্তবায়নের প্রথম চার বছরের অগ্রগতিকে প্রতিফলিত করার জন্য এবং অগ্রাধিকার ও এর সাথে সামঞ্জস্য করার জন্য ২০২০ সাল একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ। বাংলাদেশের জন্য এটি জরুরি একটি বিষয়। অংশীজনদের কাছ থেকে ও স্টেকহোল্ডারদের কাছ থেকে আপডেট বা নতুন প্রতিশ্রুতিগুলোকে কাজে লাগানোর প্রয়োজন। এর ভিত্তিতেই সব লক্ষ্য ও এজেন্ডা ২০৩০ অর্জন করতে হবে।
তথ্য অধিকার আইন বাস্তবায়নের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) ১৬.১০.২ অর্জন জোরালোকরণ এবং এসডিজি প্রোগ্রেস রিপোর্ট, ভলান্টারি ন্যাশনাল রিভিউতে (ভিএনআর) তথ্য কমিশনের ভূমিকাকে আরো দৃশ্যমান করতে হবে।
এই আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ। বিশেষ অতিথি ছিলেন, তথ্য কমিশনার সুরাইয়া বেগম, এনডিসি ও ড আব্দুল মালেক। আলোচনা সভায় তথ্য কমিশনের ২১ জন উপস্থিত ছিলেন।
তথ্য কমিশনের সচিব সুদত্ত চাকমা অংশগ্রহণকারীদের স্বাগত জানান এবং উল্লেখ করেন যে, তথ্য কমিশন তথ্য আইন ২০০৯ কার্যকর করার জন্য নিরলসভাবে কাজ করছে। সাধারণ মানুষ বিষয়টি সম্পর্কে সচেতন হচ্ছে। সংশ্লিষ্ট সকলকে সময়মত তথ্য প্রাপ্তি নিশ্চিত করার জন্য কাজ করতে হবে। তথ্য আইন ২০০৯ বাস্তবায়নের চ্যালেঞ্জের উপরও আরো কাজ করার প্রয়োজন রয়েছে।
বিএনএনআরসির প্রধান নির্বাহী কর্মকর্তা এ এইচ এম বজলুর রহমান এসডিজি ১৬.১০.২, এসডিজি অগ্রগতি প্রতিবেদন এবং ভিএনআরের উপর বিশেষ গুরুত্ব আরোপ করে বলেন, এসডিজি-১৬ বিশেষ করে ১৬.১০.২ বাস্তবায়নে তথ্য কমিশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই কাজগুলোকে আরো দৃশ্যমান করা প্রয়োজন।
এসডিজি ১৬.১০.২ নিয়মিত পর্যবেক্ষণ ও রিপোর্ট করার জন্য সক্ষমতা তৈরি করা, ১৬.১০.২ এর উপর পর্যবেক্ষণ ও রিপোর্টিং সংক্রান্ত বিদ্যমান প্রশিক্ষণ সামগ্রীর পর্যালোচনা, ২০২২ এর জন্য এসডিজি ১৬.১০.২ এর উপর প্রতিবেদন তৈরির জন্য একটি পরিকল্পনা ও তথ্য সম্পর্কিত একটি প্রচারাভিযান শুরু করা। ইন্টারনেট গভর্নেন্স লিটারেসি গ্রোগ্রামের সাথে সঙ্গতিপূর্ণ ইনফরমেশন লিটারেসি কার্যক্রম শুরু করা। ই-কৃষি, ই-ব্যবসা, ই-কমার্স, ই-কর্মসংস্থান, ই-এনভায়রনমেন্ট, ই-এর সাথে সামঞ্জস্য রেখে সাপ্লাই-সাইড ও ডিমান্ড সাইড ই-এনগেজিং ও ই-এমপাওয়ারিংয়ের সাথে সামঞ্জস্য রেখে ই-গভর্নেন্ট ও ই-স্বাস্থ্য ব্যবস্থার প্রচারণায় অবদান রাখবে।
তথ্য কমিশনের পরিচালক (প্রশাসন) জে আর শাহরিয়ার একটি প্রক্রিয়ার সাথে গুণগত ও পরিমাণগত তথ্যের উপর জোর দেন। কমিশন পাঁচটি প্রধান কাজ করে। যেমন নির্দেশাবলী ও নির্দেশিকা জারি করা, তথ্য ব্যবস্থায় প্রবেশাধিকার ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর সাথে যোগাযোগ করা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা তৈরি, প্রচারমূলক কার্যক্রম পরিচালনা এবং অভিযোগের সমাধানের বিষয়ে গবেষণা পরিচালনা ও পরামর্শ প্রদান করা।
বিশেষ অতিথি তথ্য কমিশনার ড আব্দুল মালেক তার বক্তব্যে একটি ভালো ডাটা সিস্টেমের জন্য কাজ করার কথা তুলে ধরে বলেন, প্রধানমন্ত্রী এসডিজির স্থানীয়করণের উপর জোর দিয়েছেন। এসডিজি-সম্পর্কিত প্রতিবেদনের জন্য ডেটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। সবেইকে ভাল ডেটা সংগ্রহের জন্য কাজ করতে হবে এবং যদি কোনও ভুল থাকে তা সংশোধন করতে হবে। তথ্য কমিশন কোভিড-১৯ মহামারি চলাকালীন অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে পরিষেবা প্রদান করেছে।
বিশেষ অতিথি সুরাইয়া বেগম এনডিসি বলেন, শান্তি, মানবাধিকার, স্থিতিশীলতা ও কার্যকর শাসন ছাড়া টেকসই উন্নয়নের কথা চিন্তা করা অসম্ভব। টেকসই উন্নয়নের জন্য, সরকার এসডিজি-১৬ এর শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠানের মূল্যবোধকে সমুন্নত রাখতে চায়।
তিনি বলেন, ভিএনআর ২০১৭ তে ৬টি ও ২০২০ তে ১৭টি অভীষ্টই তুলে ধরা হয়েছে।
প্রধান অতিথি প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমেদ,উল্লেখ করেন যে, বাংলাদেশ তথ্য অধিকার আইন ২০০৯ প্রণয়ন করেছে এবং তথ্য কমিশন গঠন করেছে; কিন্তু অনেক দেশে কোনো তথ্য অধিকার আইন ও কমিশন নেই। এসডিজি অগ্রগতি প্রতিবেদন ২০২০ ও ভিএনআর ২০২০তে তুলে ধরা হয়েছে যে, এসডিজিতে পৌঁছতে কাউকে পিছিয়ে না রাখার প্রতিশ্রুতি পূরণ করতে আরও কতটা প্রচেষ্টার প্রয়োজন হবে বাংলাদেশের জন্য এবং কিভাবে এজেন্ডা ২০৩০ অর্জন করতে হবে। এ বিষয়ে আরও কাজ করতে হবে।
তিনি বলেন, তথ্য সাক্ষরতা, ভুল তথ্য, অপতথ্য এবং বিভ্রান্তি প্রতিরোধ করার জন্য গুরুত্বপূর্ণ ইন্টারনেট গভর্নেন্স সাক্ষরতা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তথ্য সাক্ষরতা ও ইন্টারনেট গভর্নেন্স সাক্ষরতার ক্ষেত্রে আইসিটি বিভাগ ও বিএনএনআরসির সহযোগিতায় তথ্য কমিশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
তথ্য কমিশনের পরিচালক (গবেষণা, প্রকাশনা ও প্রশিক্ষণ) ড মো আব্দুল হাকিম আলোচনাটি সঞ্চালনা করেন এবং ডেটা ভিজ্যুয়ালাইজেশন ও ডেটা ব্যবস্থাপনার প্রতিবেদন তৈরির জন্য সক্ষমতা বৃদ্ধির উপর জোর দেন।
সুইজারল্যান্ড দূতাবাসের প্রতিনিধি মোহাম্মদ নাদিম রহমান (ন্যাশনাল গ্রোগ্রাম অফিসার, মাইগ্রেশন এন্ড লোকাল গভর্নেন্স) অনলাইনে আলোচনা সভায় সংযুক্ত ছিলেন।-সংবাদ বিজ্ঞপ্তি