নিজস্ব প্রতিবেদক : বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির ১৯শে পদার্পণ উপলক্ষে জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হওয়া মানুষের মাঝে সুরক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার বিকেলে মহানগরীর চৌহাট্টা এলাকায় এই কর্মসূচির আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, জ্যেষ্ঠ সাংবদিক ইকবাল সিদ্দিকী, ইমজার সভাপতি বাপ্পা ঘোষ চৌধুরী, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, জ্যেষ্ঠ সাংবাদিক ইকরামুল কবীর, আব্দুর রশিদ মো রেনু, মাহবুবুর রহমান রিপন, আকাশ চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকতা আবদুল আলিম শাহ ও রাগীব রাবেয়া মেডিকেল কলেজের উপ পরিচালক ডা আরমান আহমদ শিপলু।
এর আগে এনটিভির সিলেট প্রতিনিধি মারুফ আহমেদ, স্টাফ ক্যামেরাপার্সন আনিস রহমান, এনটিভি ইউরোপের সিলেট প্রতিনিধি সাজলু লস্কর ও ক্যামেরাপার্সন রুহিন আহমেদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম।