এখনকার নিয়োগ পরীক্ষা পদ্ধতি অনেক ভাল : সুনামগঞ্জে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

প্রকাশিত March 10, 2024
এখনকার নিয়োগ পরীক্ষা পদ্ধতি অনেক ভাল : সুনামগঞ্জে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী বলেছেন, এখন সবকিছুই অনলাইন করা হয়। তাই শিক্ষক নিয়োগেও স্বচ্ছতা নিশ্চিত হয়েছে। শিক্ষক নিয়োগ পদ্ধতি আগের চেয়ে এখন অনেক ভাল। ডিজিটাল প্লাটফর্ম থেকে কাজ করায় প্রশ্ন করার মতো অনেক কিছু থেকে বের হয়ে আসা সম্ভব হয়েছে।
তিনি আরও বলেছেন, স্মার্ট বাংলাদেশে স্মার্ট শিশু যেমন তৈরি করা হবে তেমনি শিক্ষকদেরকেও স্মার্ট হতে হবে।
রবিবার, ১০ মার্চ (২৬ ফাল্গুন) দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে জেলায় মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে সামাজিক উদ্বুদ্ধকরণ ও মা সমাবেশে প্রতিমন্ত্রী প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নূরজাহান খাতুন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যুগ্মসচিব মনীষ চাকমা ও সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ।