এক মামলায় জামিন পেলেও আরেক মামলায় কারগারেই যেতে হলো বিচারপতি মানিককে

প্রকাশিত September 17, 2024
এক মামলায় জামিন পেলেও আরেক মামলায় কারগারেই যেতে হলো বিচারপতি মানিককে

নিজস্ব প্রতিবেদক : অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার অভিযোগের মামলায় অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক জামিন পেয়েছেন।
মঙ্গলবার সকালে কড়া নিরাপত্তায় তাকে সিলেটের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এসময় তার আইনজীবী জামিন আবেদন জানালে বিচারক আলমগীর হোসাইন শামসুদ্দিন চৌধুরী মানিকের জামিন মঞ্জুর করেন। তবে তার বিরুদ্ধে অন্য মামলা থাকায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত ২৩ আগস্ট রাতে সিলেটের কানাইঘাট উপজেলার ডনা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় এলাকাবাসীর হাতে শামসুদ্দিন চৌধুরী মানিক আটক হন। পরে তাকে বিজিবির মাধ্যমে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পরদিন কানাইঘাট থানা পুলিশ বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে আদালতে হাজির করলে বিচারক তাকে কাগাগারে পাঠানোর নির্দেশ দেন; কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ শামসুদ্দিন চৌধুরী মানিকের বিরুদ্ধে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার অভিযোগের মামলা দায়ের করে। এছাড়াও সিলেটে বাইরে তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় ১২ সেপ্টেম্বর তাকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে সিলেট কেন্দ্রীয় কারাগারে স্থানাস্তর করা হয়।