ঈদ উপলক্ষে সুনামগঞ্জে র‌্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

প্রকাশিত May 31, 2019
ঈদ উপলক্ষে সুনামগঞ্জে র‌্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

সুনামগঞ্জ প্রতিনিধি : পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন-র‌্যাব ৯ সুনামগঞ্জে বিশেষ নিরাপত্তা ব্যবস্তা গ্রহণ করেছে।
এর অংশ হিসেবে শুক্রবার দুপুর ২টা থেকে শহরের দোজা মার্কেট, পৌর বিপণি ও লন্ডন প্লাজা সহ বিভিন্ন পয়েন্টে র‌্যাব সদস্যরা টহল দেন।
পকেটমার, ছিনতাইকারী ও চাঁদাবাজদের বিরুদ্ধে লেফট্যানেন্ট কমান্ডার ফয়সাল আহমদের নেতৃত্বে র‌্যাবের এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা পরিচালিত হচ্ছে। এছাড়া সাদা পোশাকে গোয়েন্দা সদস্যরাও তৎপর রয়েছেন।
ঈদ বাজারের পাশপাশি সুরমা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন এবং চাঁদাবাজদের বিরুদ্ধেও র‌্যাবের বিশেষ দল নৌপথে নিরপত্তায় কাজ করছে।
র‌্যাব ৯ সুনামগঞ্জ ক্যাম্পের অধিনায়ক লেফট্যানেন্ট কমান্ডার ফয়সাল আহমদ, জানান, ঈদ ও ঈদ পরবর্তী সময়ে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত ফোর্স মোতায়েন থাকবে। পর্যটন এলাকা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ইভটিজিং রোধে র‌্যাবের বিশেষ নজরদারি থাকবে।