ঈদুল আযহায় দিনের মধ্যেই কুরবানির বর্জ্য অপসারণ করলো সিলেট সিটি করপোরেশন

প্রকাশিত June 29, 2023
ঈদুল আযহায় দিনের মধ্যেই কুরবানির বর্জ্য অপসারণ করলো সিলেট সিটি করপোরেশন

নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি করপোরেশন-সিসিক পবিত্র ঈদুল আযহায় দিনের মধ্যেই মহানগরীতে কুরবানির বর্জ্য অপসারণে সাফল্য দেখালো।
মেয়র আরিফুল হক চৌধুরীর বরাত দিয়ে সিসিকের জনসংযোগ বিভাগ জানিয়েছে, বৃহস্পতিবার, ২৯ জুন ভোর থেকে মহানগরীর স্থায়ী ও অস্থায়ী কুরবানির পশুর হাটের বর্জ্য অপসারণ কাজ শুরু করা হয়। আর এই পরিচ্ছন্নতা কাজ শেষ হয় সন্ধ্যার মধ্যেই। এবার পরিচ্ছন্নতায় ১০টি দল সার্বক্ষণিক দায়িত্ব পালন করে।
এবারও ২৪ ঘণ্টার মধ্যেই নগর পরিচ্ছন্ন করতে ৩ স্তরে সিসিকের স্থায়ী ও অস্থায়ী ৩ হাজার ২০০ পরিচ্ছন্নতাকর্মী কাজ করেন। বর্জ্য অপসারণের পরপর জীবাণুমুক্তকরণে জীবাণুনাশক ঔষধও ছিটানো হয়।