নিজস্ব প্রতিবেদক : সিলেটবাসীর অতি পরিচিত সিলেট মহানগরীর এখন অন্যরূপ। ঈদুল ফিতরের ছুটির কবলে পড়ে অনেকটাই জনশূন্য মনে হচ্ছে সুরমা পাড়ের সদা কর্মব্যস্ত সিলেটকে। রাস্তার যেমনি নিত্য দেখা জনজট নেই তেমনি নেই যানজটও। পুরো মহানগরীকে ফাঁকা ফাঁকা লাগছে।
শনিবার ভোর পর্যন্ত মহানগরীর প্রাণকেন্দ্র বন্দরবাজার সহ জিন্দাবাজার, বারুতখানা, নয়াসড়ক, কুমারপাড়া, আম্বরখানা ও লামাবাজার ছিল লোকে লোকারণ্য। ছিল কেনাকাটার ধূম। এরপর আস্তে আস্তে জনজট কমতে শুরু করে।
ঈদের ছুটি মূলত তিন দিন; কিন্তু বরাবরের মতোই সপ্তাহখানেকের আগে সিলেট মহানগরী স্বাভাবিক রূপ ফিরে পাবেনা বলে মনে করা হচ্ছে।