নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পবিত্র ইসলামের সঠিক চর্চা ও বিকাশে ইসলামিক ফাউণ্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন। বিশ্বইজতেমার জন্য স্থায়ীভাবে স্থান বরাদ্দ দিয়েছিলেন টঙ্গির তুরাগ নদীর তীরে। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাও ইসলামী শিক্ষার প্রসারে বাধাগুলো দূর করেছেন। সারাদেশে নির্মাণ করেছে পাঁচ শতাধিক মডেল মসজিদ। ইসলামের প্রচার ও প্রসারে আরও অনেক কিছু করার পরিকল্পনা হাতে নিয়েছেন।
জাতীয় শোক দিবস উপলক্ষে ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বুধবার, ২৩ আগস্ট আয়োজিত দোয়া মাহফিল ও মদিনাতুল উলুম দারুস সালাম মাদরাসা ছাত্রদের মধ্যে রান্নাকরা খাবার বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
কর্মসূচিতে জাতির পিতা বঙ্গবন্ধু সহ পনেরোই আগস্টের সকল শহীদের আত্মার মাগফেরাত এবং বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের জেলা তথ্য ও গবেষণা সম্পাদক মোবাশ্বীর আলী, মহানগর সম্পাদকমণ্ডলীর সদস্য জুবের খান, ওয়ার্ড কাউন্সিলার রেজওয়ান আহমদ, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো জুনু মিয়া, সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন, সহসভাপতি এম এ মণি খোকা, আব্দুল মালিক, ছায়াদ আহমদ শাহিন, মহানগর যুবলীগ নেতা রিমাদ আহমদ রুবেল, ইফতেখার হোসেন সুহেল ও ছাবাবির হোসেন মুন্নাসহ অন্যান্য নেতা। সূত্র সংবাদ বিজ্ঞপ্তি