ইলিয়াস আলী সহ গুম হওয়া নেতা-কর্মীদের ফিরে পাওয়ার দাবিতে সিলেটে বিএনপির মানববন্ধন

প্রকাশিত August 18, 2024
ইলিয়াস আলী সহ গুম হওয়া নেতা-কর্মীদের ফিরে পাওয়ার দাবিতে সিলেটে বিএনপির মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : প্রায় ১২ বছর ধরে নিখোঁজ বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সাবেক জেলা সভাপতি ও ‍সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলী সহ বিভিন্ন সময়ে শেখ হাসিনা সরকারের পৃষ্ঠপোষকতায় গুম হওয়া সকল নেতাকর্মীকে ফিরে পাওয়ার দাবিতে সিলেটে মানববন্ধন করা হয়েছে।
সিলেট জেলা বিএনপি রবিবার, ১৮ আগস্ট (৩ ভাদ্র) দুপুরে মহানগরীর কোর্ট পয়েন্টে এই মানববন্ধনের আয়োজন করে। এতে বিভিন্ন উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বিএনপির জেলা সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও মহানগর সাধারণ সম্পাদক এমদাদ আহমদ চৌধুরী।
তারা বলেন, ২০১২ সালের ১৭ এপ্রিল মধ্যরাতে রাজধানীর বনানী এলাকা থেকে নিখোঁজ হন এম ইলিয়াস আলী। তার গাড়িচালক আনসার আলীও এ সময় নিখোঁজ হন।