‘ইয়াবা সম্রাট’ বদির ক্যাশিয়ারকে ওসমানী বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে র‌্যাব

প্রকাশিত September 3, 2024
‘ইয়াবা সম্রাট’ বদির ক্যাশিয়ারকে ওসমানী বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে র‌্যাব

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ‘ইয়াবা সম্রাট’ হিসেবে পরিচিত কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ক্যাশিয়ার সালাহ উদ্দিনকে গ্রেফতার করেছে।
র‌্যাব-১৫ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ও র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা বিভাগের সহযোগিতায় র‌্যাব-৯, সিলেট, সিপিএসসির একটি আভিযানিক দল সোমবার, ২ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে অভিযান চালিয়ে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে থাকা একটি বিমান থেকে সালাহ উদ্দিনকে গ্রেফতার করে।
সালাহ উদ্দিন (৩৮, পিতা জাফর আলম, উখিয়া, কক্সবাজার) ওমরাযাত্রীর ছদ্মবেশে দেশ থেকে পলায়নকালে গ্রেফতার সক্ষম হন। তথ্য বিবরণী