সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, নিয়মিত টিকা দিলে শিশু ও মাতৃমৃত্যু রোধ এবং শিশুর পঙ্গুত্বের হার কমানো সম্ভব। তাই স্বাস্থ্যসেবায় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি-ইপিআই একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা শিশুদের অকালমৃত্যু ও পঙ্গুত্ব রোধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে এবং ইপিআই, স্বাস্থ্য অধিদপ্তর ও ইউনিসেফের সহযোগিতায় সোমবার, ২৯ এপ্রিল (১৬ বৈশাখ) মহানগরীর ৮ নম্বর ওয়ার্ডে বীরেশচন্দ্র উচ্চবিদ্যালয়ে বিশ্ব টিকাদান সপ্তাহ উদ্বোধনকালে প্রাধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মেয়র বলেন, করোনা মহামারির সময় অনেক উন্নত দেশ কোভিড—১৯ ভ্যাকসিন প্রদানে হিমসিম খেয়েছে; কিন্তু বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্ব ও নিরলস প্রচেষ্টায় বাংলাদেশের সকল শ্রেণিপেশার মানুষ বিনামূল্যে এই ভ্যাকসিন পেয়েছেন।
কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জগদীশ চন্দ্র দাশ, সংরক্ষিত আসনের কাউন্সিলর রেবেকা বেগম ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজু।
এছাড়াও উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সচিব আশিক নূর, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা মো জাহিদুল ইসলাম, জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর ও সহকারী স্বাস্থ্য কর্মকর্তা ডা মঞ্জুর মোর্শেদ অসিম সহ সিসিক, স্বাস্থ্য অধিদপ্তর ও ইউনিসেফের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ। সংবাদ বিজ্ঞপ্তি