সিলেট সিটি কর্পোরেশনে ইউনিসেফের সহযোগিতায় শিশুবান্ধব তথ্যকেন্দ্র চালু হয়েছে।
সোমবার এর উদ্বোধন করেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন, সিসিক কাউন্সিলর মাসুদা সুলতানা সাকি, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, সচিব ফাহিমা ইয়াসমিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা মো জাহিদুল ইসলাম, জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফের সিলেট বিভাগের প্রধান কাজী দিল আফরোজা ইসলাম, সিলেট বিভাগের ওয়াটার, স্যানিটেশন এন্ড হাইজিন অফিসার কামরুল আলম ও প্রোগ্রাম অফিসার উম্মে কুলসুম নিপুন এবং সিসিকের আরসিটি প্রোগ্রামের নিউট্রিশন কো-অর্ডিনেটর আবু জাফর আল মনসুর।
নগর ভবনের নিচতলায় প্রবাসী কল্যাণ ডেস্কে সংযুক্ত এই তথ্য কেন্দ্রে সিসিকের সকল ওয়ার্ডে জনকল্যাণমূলক কর্মকাণ্ড ও সেবাসমূহের তথ্য জনসাধারণকে অবহিত করা হবে। বিশেষ করে শিশুদের সেবা সংক্রান্ত সকল তথ্য সরবরাহ করা হবে।
এছাড়া তথ্যকেন্দ্রের পাশে শিশু স্বাস্থ্য ও পুষ্টি, বাল্যবিয়ে, শিক্ষা, স্যানিটেশন, শিশুশ্রম, ভূমিকম্প, শিশু সুরক্ষা, করোনা ভাইরাস সংক্রান্ত তথ্য ও বজ্রপাতে করণীয় বিষয়ক সচেতনতামূলক সাইনবোর্ড ও ডিজিটাল ডিসপ্লে লাগানো হয়েছে।-সংবাদ বিজ্ঞপ্তি