ইউএনএফসিসিসিতে বিএনএনআরসির পর্যবেক্ষক সংস্থার মর্যাদা লাভ

প্রকাশিত October 12, 2021
ইউএনএফসিসিসিতে বিএনএনআরসির পর্যবেক্ষক সংস্থার মর্যাদা লাভ

বাংলাদেশ এনজিওজ নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন-বিএনএনআরসি আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ বিষয়ক অনুমোদিত পর্যবেক্ষক সংস্থার মর্যাদা লাভ করেছে।
এই নতুন মর্যাদা বিএনএনআরসিকে জলবায়ু পরিবর্তন বিষয়ক টেকসই আলোচনার প্রক্রিয়ার সঙ্গে আরো জোরালোভাবে যুক্ত করলো। ফলে জলবায়ু পরিবর্তন বিষয়ক বিতর্কের মধ্যে কমিউনিটি মিডিয়ার দৃশ্যমানতা বৃদ্ধিতে এই প্রচেষ্টাকে আরো জারদার করবে।
জলবায়ুু পরিবর্তন বিএনএনআরসিএর জন্যে একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই প্রক্রিয়া শুরু হয়েছে বহুমাত্রিক অংশীজনদের নিয়ে সংলাপ আয়োজন, কমিউনিটি রেডিও সম্প্রচারের মাধ্যমে জলবায়ু বিষয়ক পরিবর্তনশীলতা মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধি ও পরিবর্তনের সাথে অভিযোজনের মাধ্যমে।
বিএনএনআরসি কোস্ট ট্রাস্ট ফাউন্ডেশনের সহযোগিতায় বাংলাদেশের উপকূলীয় এলাকায় কমিউনিটি রেডিওর মাধ্যমে ক্লাইমেট জাস্টিস রেজিলেন্স কার্যক্রম বাস্তবায়ন করে জাতিসংঘের মর্যাদাপূর্ণ তথ্যসমাজ বিষয়ক বিশ্ব সম্মেলন পুরস্কার ২০১৯ এর চ্যাম্পিয়ন হিসাবে স্বীকৃতি লাভ করে।
এছাড়াও বিএনএনআরসি প্যারিস কমিটি অন ক্যাপাসিটি বিল্ডিং-পিসিসিবি এবং দ্য নাইরোবি ওয়ার্ক : দি ইউএন এফসিসিসি নলেজ টু একমন হাব ফর ক্লাইমেট এডাপটেশন অ্যান্ড রেজিলিয়েন্স বাংলাদেশের একটি সদস্য সংগঠন হিসেবে যোগদান করেছে।-সংবাদ বিজ্ঞপ্তি