হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে ১৭ দিনে গড়ালো চা শ্রমিকদের আন্দোলন। এখনও দাবিতে অনঢ় তারা। দফায় দফায় চেষ্টা করেও তাদেরকে কাজে ফেরাতে পারছেনা প্রশাসন। প্রধানমন্ত্রীর দোহাইয়ে তাদের মন গলছেনা।
দৈনিক মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করার দাবিতে চা শ্রমিকরা গত ৯ আগস্ট আন্দোলন শুরু করেন। পরবর্তী সময়ে সরকার ও মালিক পক্ষের সঙ্গে আলোচনায় তাদের মজুরি ১৪৫ টাকা করা হয়; কিন্তু হবিগঞ্জের চা শ্রমিকরা তা অগ্রাহ্য করে অন্দোলন চালিয়ে যাওয়ায় সিদ্ধান্তে অটল থেকে যান। প্রধানমন্ত্রী তাদেরকে ভিডিও বার্তা বা ভিডিও কনফারেসিংয়ে মজুরি বৃদ্ধির আশ্বাস না দিলে কেউ কাজে যোগ দেবেননা বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। তাই প্রতিটি চা বাগানেই কর্মবিরতি ও বিক্ষোভ প্রতর্শন চলছে।
হবিগঞ্জে আন্দোলনরত চা শ্রমিকদের এক কথা, ‘প্রধানমন্ত্রী আমাদের মা। তিনি আমাদেরকে বলে দিলেই আমরা কাজে যোগ দেবো।’