নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন সরকার শপথ নিয়েছে।
এই সরকারের মন্ত্রী পরিষদে রয়েছেন ২৫ জন পূর্ণমন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রী। রাষ্ট্রপতি মো সাহাবুদ্দিন বৃহস্পতিবার, ১১ জানুয়ারি (২৭ পৌষ) প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীগণকে শপথবাক্য পাঠ করান।
নতুন সরকারের মন্ত্রী পরিষদে সিলেট বিভাগ থেকে দু’জন পূর্ণমন্ত্রী ও একজন প্রতিমন্ত্রী হয়েছেন।
এই দু’জনের মধ্যে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ মো আব্দুস শহীদ পেয়েছেন কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব। টেকনোক্র্যাট কোটায় শেখ হাসিনা বার্ন ইউনিটের প্রধান ডা সামন্ত লাল সেন হয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী। আর সিলেট-২ আসনের সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরীকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।