আন্দোলনের নামে দেশের ক্ষতি করাই বিএনপি-জামাতের লক্ষ্য : পরিকল্পনা মন্ত্রী

প্রকাশিত August 30, 2023
আন্দোলনের নামে দেশের ক্ষতি করাই বিএনপি-জামাতের লক্ষ্য : পরিকল্পনা মন্ত্রী

বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ : পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, আন্দোলনের নামে দেশের ক্ষতি করাই বিএনপি-জামাতের লক্ষ্য; কিন্তু দেশের মানুষ সন্ত্রাস চায়না-উন্নয়ন চায়। এই উন্নয়ন অব্যাহত রাখতে আওয়ামী লীগকে রাষ্ট্রক্ষমতায় রাখতে হবে।
তিনি আরও বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আন্দোলনের নামে রাস্তাঘাটে বা যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করলে কিংবা অফিস-আদালত ও রেললাইনে নাশকতা চালালে এসব অপকর্মের প্রভাব অবশ্যই নির্বাচনে পড়বে।
বুধবার, ৩০ আগস্ট দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা কার্প হ্যাচারি পরিদর্শন ও মাছের পোনা বিতরণকালে পরিকল্পনা মন্ত্রী বক্তৃতা করছিলেন।
মাছের পোনা বিতরণ শেষে তিনি শান্তিগঞ্জ উপজেলা মৎস্য অফিসের আয়োজনে মহাসিংহ নদীতে রুই-কাতলাসহ দেশীয় প্রজাতির ৪২৫ কেজি পোনামাছ অবমুক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় মৎস্য অফিসের উপপরিচালক মো আনোয়ার হোসেন, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার উজ জামান, সুনামগঞ্জ জেলা মৎস কর্মকর্তা মোহাম্মদ শামসুল করিম, সহকারী পরিচালক সীমা রানী বিশ্বাস ও হ্যাচারি অফিসার মনিরুজ্জামান।