বিশেষ প্রতিবেদক : গত ২০ সপ্তাহ বেতন না পাওয়ায় প্রায় আড়াই হাজার চা শ্রমিকের পরিবার আগামী রবিবার (৪ মে) সিলেট বিমানবন্দর সড়ক অবরোধ করার ঘোষণা দিয়েছে।
চা শ্রমিক ও চা বাগান রক্ষা কমিটির আহ্বায়ক রঞ্জিত নায়েক রঞ্জু এ তথ্য দিয়েছেন।
তিনি জানান, বারবার আশ্বাস দিয়েও কেউ কথা রাখেনি। অনেক প্রতিশ্রুতি শুনেছি; কিন্তু পূরণ হয়নি একটিও। তাই দাবি আদায়ে সড়ক অবরোধ করা হবে।
চা শ্রমিক জসদা বাউরি জানান, ৬০ বছরের কর্মজীবনে কখনও টানা ২০ সপ্তাহ বেতন না পাওয়ার মতো সংকটের মুখোমুখি হননি। এবার দোল উৎসবের বোনাস থেকেও বঞ্চিত হয়েছেন।
চা বাগানের আরেক শ্রমিক জোসনা বেগম বলেন, ঈদের আগে বকেয়া মজুরির দাবিতে রাস্তায় নামতে হয়েছিল। পবিত্র রমজান মাসে মজুরি না পাওয়ায় সঠিকভাবে সেহরি-ইফতার করতে পারেননি।