আজ দায়িত্ব গ্রহণ করছেন নতুন সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী

প্রকাশিত November 6, 2023
আজ দায়িত্ব গ্রহণ করছেন নতুন সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী

নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী আজ মঙ্গলবার, ৭ নভেম্বর দায়িত্ব গ্রহণ করছেন।
দুপুর আড়াইটার দিকে নগরভবনে মেয়রের কার্যালয় কক্ষে বিদায়ী মেয়র আরিফুল হক চৌধুরী তার কাছে দায়িত্ব হস্তান্তর করবেন।
আনোয়ারুজ্জামান চৌধুরীর দায়িত্ব গ্রহণ উপলক্ষে সিসিক নগরভবন প্রাঙ্গণে সুধী সমাবেশের আয়োজন করেছে। এতে প্রধান অতিথি থাকবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী ইমরান আহমদ এমপি। এছাড়া বিদায়ী মেয়রও উপস্থিত থাকবেন।
গত ২১ জুন সিলেট সিটি করপোরেশনের ৫ম নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে মেয়র পদে বিপুল ভোটের ব্যবধানে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী জয়ী হন।