নিজস্ব প্রতিবেদক : আজ ঐতিহাসিক সাতই মার্চ। ১৯৭১ সালের এ দিনেই ঢাকার তৎকালীন রেসকোর্স ময়দানে বিশাল জনসমুদ্রে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ‘শতবছরের শত সংগ্রাম শেষে’ পরাধীনতার শৃঙ্খল ভাঙায় অঙ্গীকারবদ্ধ বাঙালি জাতির লক্ষ্য অর্জনের দিক-নির্দেশনা দিয়ে বজ্রকণ্ঠে ঘোষণা করেন, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম-এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’
তাইতো কবি নির্মলেন্দু গুণের ছন্দ-গাঁথুনিতে বাঙালির গর্বিত-অমিত উচ্চারণ ’’সেই থেকে ’স্বাধীনতা’ শব্দটি আমাদের”।
পরবর্তী সময়ে ছাব্বিশে মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতার আনুষ্ঠানিক ঘোষণা দিলে মহান মুক্তিযুদ্ধ শুরু হয়।
প্রতি বছরের মতো এবারেও সিলেটসহ সারাদেশে বর্ণিল আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ’রূপকল্প ২০৪১’ বাস্তবায়নে স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনারবাংলা গড়ে তোলার দৃঢ় প্রত্যয়ে ঐতিহাসিক সাতই মার্চ উদযাপিত হচ্ছে।