আজমিরীগঞ্জ পৌর বিএনপির নতুন নেতৃত্ব পেয়ে উচ্ছ্বসিত কর্মীরা

প্রকাশিত February 13, 2025
আজমিরীগঞ্জ পৌর বিএনপির নতুন নেতৃত্ব পেয়ে উচ্ছ্বসিত কর্মীরা

আজমিরীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের আজমিরীগঞ্জ পৌর বিএনপির কাউন্সিলে সরাসরি ভোটে নতুন নেতৃত্ব পেয়ে কর্মীরা উচ্ছ্বসিত। সবাই আশা করছেন, নতুন নেতৃত্ব সকলকে নিয়ে দলের সাংগঠনিক কার্যক্রমকে দ্রুতই আরো গতিশীল করবে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি/৩০) মাঘ সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ৫১৩ জন ভোটারের মধ্যে ৪৪৫ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে ১৯৪ ভোট পেয়ে সভাপতি পদে মো নেকদার আলী, ২১৭ ভোট পেয়ে সিনিয়র সহসভাপতি পদে রাজু নাগ, ২৫৩ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে মো কুতুব উদ্দিন, ২২৯ ভোট পেয়ে সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক পদে মো নাইমুল আলম নাঈম ও ২১৩ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক পদে আরফান আলী বিজয়ী হয়েছেন।
পৌর কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ। বিশেষ অতিথি ছিলেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব। এছাড়াও উপস্থিত ছিলেন, মিজানুর রহমান চৌধুরী, এম ইসলাম তরফদার তনু, অ্যাডভোকেট নূরুল ইসলাম, এনামুল হক, কামাল উদ্দিন সেলিম, সৈয়দ রিয়াজ উদ্দিন আহম্মেদ, আজিজুর রহমান কাজল, সামসুল ইসলাম মতিন, তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, এস এম আউয়াল, জালাল আহমেদ, শফিকুর রহমান সেতু, শাহ রাজীব আহমেদ রিংগন, অ্যাডভোকেট ফাতেমা ইয়াসমিন, সৈয়দা লাভলী সুলতানা, সৈয়দ মুশফিক আহমেদ, রাবেল আহমেদ চৌধুরী, মহিবুর রহমান সওদাগর প্রমুখ।