আজমিরীগঞ্জে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে এক ভাই নিহত || গুরুতর আহত দুই ভাই

প্রকাশিত July 22, 2023
আজমিরীগঞ্জে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে এক ভাই নিহত || গুরুতর আহত দুই ভাই

বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : হবিগঞ্জের আজমিরীগঞ্জে ফুটবল খেলায় দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন।
শনিবার, ২২ জুলাই সন্ধ্যা ৬টার দিকে আজমিরীগঞ্জ পৌরসভার গরুর বাজার মাঠে এ ঘটনা ঘটে। এ সময় আরও দুই জন গুরুতর আহত হন ।
সংঘর্ষে নিহত যুবক সেলিম মিয়া আজমিরীগঞ্জ পৌরসভার শরীফনগর এলাকার মৃত সাবাজ মিয়ার ছেলে।
পুলিশ জানায়, বিকেলে আজমিরীগঞ্জ গরুর বাজার মাঠে একটি ফুটবল টুর্নামেন্ট চলছিল। খেলা শেষে দর্শকরা উল্লাস করার সময় সেলিম মিয়ার সঙ্গে শরীফনগর নতুন বাড়ির মৃত আলাউদ্দিন মিয়ার ছেলে আশিফুল নবী রনির বাকবিতÐা হয়। এক পর্যায়ে আশিফুল নবী রনি উত্তেজিত হয়ে সেলিম মিয়াকে মারধর করে। এ বিষয়টি সেলিম মিয়া তার বড় দুই ভাইকে জানালে দুই পরিবারের লোকজনের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে সেলিম মিয়া নিহত এবং তার দুই ভাই নবী হোসেন ও দেলোয়ার মিয়া গুরুতর আহত হন।
আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো মাসুক আলী এ তথ্য নিশ্চিত করেন।