আজমিরীগঞ্জে কর্মকর্তাদের সঙ্গে বিভাগীয় কমিশনারের মতবিনিময়

প্রকাশিত September 17, 2020
আজমিরীগঞ্জে কর্মকর্তাদের সঙ্গে বিভাগীয় কমিশনারের মতবিনিময়

আজমিরীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের আজমিরীগঞ্জে উপজেলা পর্যায়ে কর্মরত কর্মকর্তাদের সঙ্গে সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার মো মশিউর রহমান এনডিসি মতবিনিময় করেছেন
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি ছিলেন, হবিগঞ্জের জেলা প্রশাসক মেহাম্মদ কামরুল হাসান। সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ।
মতবিনিময় সভায় প্রধান অতিথি বিভাগীয় কমিশনার মো মশিউর রহমান এনডিসি বলেন, উন্নত দেশ গড়তে প্রধানমন্ত্রীর রূপকল্প ২০৪১ সফলে সরকারি কর্মকর্তা, কর্মচারী ও জনপ্রতিনিধিদের সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই।
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, বিভাগীয় কমিশনারের একান্ত সচিব মাহবুবুর রহমান, আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মর্তুজা হাসান, ভাইস চেয়ারম্যান মমিনুর রহমান সজীব, মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রানী সরকার, ওসি-তদন্ত আবু হানিফ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আলীসহ উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
মতবিনিময় সভা শেষে বিভাগীয় কমিশনার মো মশিউর রহমান এনডিসি উপজেলা ভূমি অফিস, পৌরসভা কার্যালয় ও সদর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন।
বিকেলে উদ্বোধন করেন, আজমিরীগঞ্জ এ বি সি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে অনলাইন ক্লাসের স্টুডিও। সবশেষে আজমিরীগঞ্জ সদর ইউনিয়নে কুশিয়ারা গুচ্চগ্রাম পরিদর্শনকালে বলেন, মন্ত্রালয়ের নির্দেশনা অনুযায়ী ‘ক’ তালিকাভুক্ত ভূমিহীনরাই এ গুচ্ছগ্রামে ঘর পাবেন। যারা পাননি তাদের জেন্য আরেকটি গুচ্ছগ্রাম প্রকল্পের প্রস্তাব পাঠানো হবে।