আজমিরীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন : পোড়ানো হলো ড্রেজার

প্রকাশিত November 30, 2020
আজমিরীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন : পোড়ানো হলো ড্রেজার

আজমিরীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার উত্তর রসুলপুর এলাকায় অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করার দায়ে দু’টি ড্রেজার পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
সোমবার দুপুর ১টায় সহকারী কমিশনার-ভূমি উত্তম কুমার দাস অভিযান চালিয়ে প্রায় ২০০০ মিটার পাইপসহ ড্রেজার দু’টি পুড়িয়ে দেন।
সহকারী কমিশনার-ভূমি উত্তম কুমার দাস জানান, তিনি ঘটনাস্থলে পৌঁছার আগেই অবৈধভাবে বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়।