সাংস্কৃতিক প্রতিবেদক : সিলেট সিটি করপোরেশন নির্বাচনে স্বাধিকার, স্বাধীনতা এবং ভোট ও ভাতের অধিকার আদায়ের প্রতীক ’নৌকা’ নিয়ে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর পক্ষে সংস্কৃতিকর্মীদের প্রচারণা অব্যাহত রয়েছে।
প্রচারণার দ্বিতীয় দিন বিকেলে মেজরটিলা ও বালুচর পয়েন্ট এলাকায় সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তীর নেতৃত্বে গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ করেন সিরাজ উদ্দিন শিরুল, আবিদ ফায়সাল, নৃপেন্দ্র তালুকদার ও শহীদ আহমদ চৌধুরী।
এছাড়া এই দলের সঙ্গে যুক্ত হয়ে বিশেষ দলের পক্ষে সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের উপদেষ্টা আল আজাদের নেতৃত্বে প্রচারকাজে অংশ নেন শেখ নূরুল ইসলাম ও আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া।
একই সময়ে মহানগরীর ১০ ওয়ার্ডের কলাপাড়া, মোল্লাপাড়া, ঘাসিটুলা বেতবাজার ও মোকামবাড়ি পয়েন্ট এলাকায় নাট্যসংগঠক হুমায়ুন কবির জুয়েলের নেতৃত্বে গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ করেন বিপ্লব শ্যাম পুরকায়স্থ সুমন, কিশোর ভট্টাচার্য জনি, মোস্তাক আহমদ, দুর্জয় পুরকায়স্থ ও ওবায়দুল হক মুন্সী।