আওয়ামী লীগকে তারিখের ভয় দেখিয়ে লাভ নেই : সিলেটে ড কবির বিন আনোয়ার

প্রকাশিত October 26, 2023
আওয়ামী লীগকে তারিখের ভয় দেখিয়ে লাভ নেই : সিলেটে ড কবির বিন আনোয়ার

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা, বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ড কবির বিন আনোয়ার বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নশীল রাষ্ট্রের স্বীকৃতি পেয়েছে। বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল। বিশ্ব নেতারা বঙ্গবন্ধুকন্যাকে সমীহ করছেন। তার দূরদর্শী নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশের রূপরেখা পেরিয়ে দেশ এখন স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে।
বৃহস্পতিবার, ২৬ অক্টোবর সকালে কবি নজরুল অডিটোরিয়ামে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর বিসার্চ এন্ড ইনফরমেশন-সিআরআই পরিচালিত ‘রোড টু স্মার্ট বাংলাদেশ-দ্য ড্রিল অনলাইন ক্যাম্পেইন’ শীর্ষক প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
প্রশিক্ষণে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের আওতাধীন বিভিন্ন উপজেলা, ইউনিয়ন, মহানগর ও ওয়ার্ড এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের মনোনীত নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
ড কবির বিন আনোয়ার বলেন, প্রধানমন্ত্রীর ভাষায় আগামীর বাংলাদেশ হবে স্মার্ট ইকোনমি, স্মার্ট সিটিজেন, স্মার্ট গভর্নেন্স ও স্মার্ট সোসাইটির। শেখ হাসিনার নেতৃত্বে জনগণের সমর্থন নিয়েই স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে।
তিনি বলেন, বিএনপি-জামায়ত ও মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তির কোনো যড়যন্ত্রই বাংলাদেশের অগ্রযাত্রাকে রুখতে পারবেনা। কারণ নেতৃত্বে আছেন বঙ্গবন্ধুকন্যা। উন্নয়ন হচ্ছে-উন্নয়ন হবেই।
প্রধান অতিথি বলেন, আওয়ামী লীগ লড়াই সংগ্রাম করেই আজকের অবস্থানে এসেছে। সুতরাং আওয়ামী লীগকে তারিখের ভয় দেখিয়ে লাভ নেই। আওয়ামী লীগের বিশাল কর্মীবাহিনী রয়েছে। এখন তৈরি হচ্ছে স্মার্ট কর্মীবাহিনী, যারা বিএনপি-জামাতের গুজবের বিপরীতে জননেত্রী শেখ হাসিনার অভূতপূর্ব উন্নয়ন প্রচার করবে। জনগণ গুজব নয় উন্নয়নকেই গ্রহণ করবে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জনগণের কাছে উন্নয়নের বার্তা পৌঁছে দিতে হবে।
সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদের সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খানের পরিচালনায় প্রশিক্ষণে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো জাকির হোসেন ও সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী।
প্রশিক্ষণ শেষে ড কবির বিন আনোয়ার সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের ‘স্মার্ট কর্নার’ উদ্বোধন করেন। সূত্র সংবাদ বিজ্ঞপ্তি