নিজস্ব প্রতিবেদক : অসাম্প্রদায়িক চেতনায় ধর্মীয় ও সামাজিক বন্ধনকে এগিয়ে নিতে সিলেটে শনিবার, ২৪ সেপ্টেম্বর সকাল ১১টায় সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হবে।
সিলেট জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি থাকবেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার ড মুহাম্মদ মোশাররফ হোসেন। এছাড়াও সকল ধর্মের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ অংশ নেবেন।
মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সিলেট জেলা সামাজিক সম্প্রীতি কমিটির সভায় সমাবেশের পরিকল্পনা চূড়ান্ত করা হয়।
এতে সভাপতিত্ব করেন, সিলেটের জেলা প্রশাসক মো মজিবর রহমান। বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো আনোয়ার সাদাত, জেলা সমাজসেবা কার্যালয়ে উপপরিচালক নিবাস রঞ্জন দাশ, জেলা শিক্ষা কর্মকর্তা এ এস এম আব্দুল ওয়াদুদ, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, কবি এ কে শেরাম, মদন মোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সর্ব্বানী অর্জ্জুন, জ্যেষ্ঠ সাংবাদিক আব্দুর রশিদ রেনু, সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, জেলা মহিলা অধিদপ্তরের উপপরিচালক শাহিনা আক্তার, জেলা মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সালমা বাছিত, সিভিল সার্জন অফিসের স্বাস্থ্যশিক্ষা কর্মকর্তা সুজন বনিক, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধরণ সম্পাদক মারিয়ান চৌধুরী প্রমুখ।